শিরোনাম
◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগলও ব্যস্ত পদ্মা সেতুবিষয়ক প্রশ্নে

 ডেস্ক রিপোর্ট: চলচ্চিত্রে যেমন হয়। ঘটনা এগোতে থাকে চূড়ান্ত পরিণতির দিকে। আর মাঝেমধ্যে থাকে চমক। পদ্মা সেতুর প্রতি মানুষের আগ্রহও অনেকটা তেমনই। অন্তত গুগলে পদ্মা সেতু নিয়ে তথ্য খোঁজার ধারা দেখে তা-ই মনে হবে। প্রথম আলো

পদ্মা সেতুর সর্বশেষ স্টিলের কাঠামো বা স্প্যান বসেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে। সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেই ৪১তম স্প্যান। গুগল ট্রেন্ডসেও ব্যাপারটি স্পষ্ট হয়েছে।

গুগলে পদ্মা সেতু নিয়ে তথ্য খোঁজার হার বেড়েছে আজ বৃহস্পতিবার

গুগলে পদ্মা সেতু নিয়ে তথ্য খোঁজার হার বেড়েছে আজ বৃহস্পতিবার

গত এক বছরের মধ্যে আজ গুগলে পদ্মা সেতু নিয়ে সবচেয়ে বেশি তথ্য খুঁজছে মানুষ। অবশ্য তিন সপ্তাহ ধরেই এ ব্যাপারে মানুষের বাড়তি আগ্রহও সেখানে পরিষ্কার হয়েছে।

পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় আজ ১০ ডিসেম্বর

পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো হয় আজ ১০ ডিসেম্বর

আর যখন নতুন কোনো স্প্যান বসেছে, সংবাদমাধ্যমে খবর হয়েছে, তখনো গুগলে মানুষের আগ্রহ বেড়েছে এ বিষয়ে।

গুগলে গত এক বছরে বরিশাল বিভাগ থেকে পদ্মা সেতু নিয়ে সবচেয়ে বেশি তথ্য খোঁজা হয়

গুগলে গত এক বছরে বরিশাল বিভাগ থেকে পদ্মা সেতু নিয়ে সবচেয়ে বেশি তথ্য খোঁজা হয়

গত এক বছরে পদ্মা সেতু নিয়ে গুগলে সবচেয়ে বেশি তথ্য খোঁজা হয় বরিশাল বিভাগ থেকে। এরপর যথাক্রমে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগ।

পদ্মা সেতুর দৈর্ঘ্য নিয়ে বেশি প্রশ্ন করেছেন গুগল ব্যবহারকারীরা

পদ্মা সেতুর দৈর্ঘ্য নিয়ে বেশি প্রশ্ন করেছেন গুগল ব্যবহারকারীরা

পদ্মা সেতুর দৈর্ঘ্য, হালনাগাদ তথ্য এবং নির্মিতব্য রেলপথের খোঁজখবর বেশি করেছে মানুষ।

পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর পর

এ বছর গুগল ট্রেন্ডসের ‘ইয়ার ইন সার্চ ২০২০’ প্রতিবেদনে বাংলাদেশ রাখা হয়নি বলে গুগলের পক্ষ থেকে একটু থামুনকে জানানো হয়েছে। সে কারণেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা বিষয়গুলোর মধ্যে পদ্মা সেতু আছে কি না, তা জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ