শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গাজীপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার (ভিডিও)

মিলটন খন্দকার: [২] গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মমিন মন্ডল ওরফে মিশু (২৮) বগুড়ার ধনুট থানার চড়পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল পৌণে ১০টার দিকে কোনাবাড়ী জরুন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভিকটিমের সম্পর্কে সে দুলাইভাই।

[২] ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মমিন মন্ডল তার স্ত্রী ও শালিকাকে নিয়ে কোনাবাড়ীর জরুন দশতলা নামকস্থানে জনৈক আব্দুল আলীমের ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন। গত ১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে খালি ঘরের মধ্যে একা পেয়ে ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে মমিন মন্ডল।

[৪] এ সময় গোপনে ধর্ষণের ঘটনাটি গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারন করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আরো কয়েকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

[৫] গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি এসআই মো: শাখাওয়াত ইমতিয়াজ জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত মমিন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ ও ভিডিও ধারনের বিষয়টি স্বীকার করেছে। ভিকটিমকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ