শিরোনাম
◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার ◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফোর্বসের প্রভাবশালীদের তালিকা ভারতীয়দের দখলে

মুসফিরাহ হাবীব: [২] বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, আনুশকা শর্মা, আলিয়া ভাট, রণবীর সিং, বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল- ফোর্বসের ১০০ প্রভাবশালীর তালিকায় ভারতীয়দের নাম এখানেই শেষ নয়। আরও কয়েকজন বলিউড তারকার নাম রয়েছে তালিকায়।

[৩] এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী তারকাদের নিয়ে তৈরি ফোর্বসের এই তালিকার একেবারে শুরুর দিকে আছেন অমিতাভ ও অক্ষয়। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যথাক্রমে ১০ কোটি ৫০ লাখ এবং ১৩ কোটি ১০ লাখ মানুষ ফলো করেন। এর পরে আছে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, হৃতিক রোশন, আনুশকা শর্মা,আলিয়া ভাট, রণবীর সিংহ, শ্রেয়া ঘোষাল,জ্যাকলিন ফার্নান্দেজ, নেহা কক্কর, শহিদ কাপুর,ক্যাটরিনা কাইফ প্রমুখ তারকার নাম।

[৪] অমিতাভ সম্পর্কে লেখা হয়েছে, ‘বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রবীণ অভিনেতা। প্রায় ২০০টির ওপর ছবিতে অভিনয় করেছেন।মে মাসে তিনি ৭০ লাখ ডলার দিয়েছেন কোভিডের ত্রাণে। অন্যদিকে, অক্ষয় কুমারের সম্পর্কে বলা হয়েছে, ‘বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা অক্ষয় মহামারী এই সময়ে ৪০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

[৫] শাহরুখ খানের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে তার সোশ্যাল মিডিয়ায় তার বিপুল অনুসারীর কথা। নারী ও শিশুদের অধিকারের লড়াইয়ে শামিল হওয়ার জন্য ‘দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর তরফে তাকে পুরস্কৃত করা হয়েছিল।আনুশকা শর্মাকে শুধু অভিনেত্রী নয়, একজন প্রযোজক হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে। আলিয়া ভাট সম্পর্কে লেখা হয়েছে, ‘তিনি বলিউড রাজপরিবারের এক গুরুত্বপূর্ণ অংশ।’

[৬] ফোর্বসের এই তালিকায় আন্তর্জাতিক তারকাদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ার নারীর বিখ্যাত গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’ ও পুরুষের ব্যান্ড ‘বিটিএস’, অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও গায়ক আতিফ আসলামসহ আরও অনেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়