শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপর্না ফারজানা: বিনম্র শ্রদ্ধা হে মহীয়সী

সুপর্না ফারজানা: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। তাঁর স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। নারীর আর্থ সামাজিক উন্নয়ন,  ক্ষমতায়ন,  নিজস্বতা রক্ষা,  সম্পদলাভের অধিকার, নারী হৃদয় থেকে কুসংস্কার দূরীভূতকরন , বাল্য বিবাহ রোধকরণ এবং  নারী শিক্ষার বিস্তারের স্বপ্ন তাঁর রচনাবলী এবং গ্রন্থ উল্লেখ করে গেছেন।

মতিচুর গ্রন্থে নারীকে ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে তিনি উত্সাহিত করেছেন। বর্তমানে আজও বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে নিরলসভাবে, যেন "সুলতানা'স ড্রিম " বাস্তবায়নের কৌশল অবলম্বন করেছে মাত্র। আদর্শ মা, সুশিক্ষিত পরিবার, সুনাগরিক এবং রাজনৈতিক অধিকার সচেতন একটি সমাজব্যবস্থার স্বপ্নদ্রষ্টা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের স্মার্ট মেধাবী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শিক্ষার আলোকবর্তিকা যাঁর হাতে শোভা পায় আমার দৃষ্টিতে সেই আদর্শ মা। গাঁয়ের মেঠোপথ দিয়ে যে মেয়েটি স্কুলে যাচ্ছে সেই মেয়েটির মাঝেই বেগম রোকেয়া বাস করেন। নারীর ক্ষমতায়নের চাবিকাঠি হলো শিক্ষা আর ধর্মান্ধতাকে সমূলে উত্পাটন করা। যার জন্য আজীবন লড়ে গেছেন এই মহীয়সী নারী। আমরা আজ ও বেগম রোকেয়ার মতো মেধাবী হতে পারি নি, আজও বেগম রোকেয়ার মতো চিন্তা চেতনায় স্মার্ট হতে পারি নি। বেগম রোকেয়ার স্বপ্নচালিত পথে হেঁটে গেলেই কেবল নারী মুক্তি সম্ভব, আর কোন বিশেষ ফ্যামিনিস্টকে অনুসরণ করার প্রয়োজন নেই নিঃসন্দেহে। অন্য আলোয় ভালো থাকুন আপনি। বিনম্র শ্রদ্ধা হে মহীয়সী নারী।

  • সর্বশেষ