শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে এমপির ভাতিজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে একশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, উপজেলার নিশ্চিন্তপুর (মধুগঞ্জ) এলাকার ঝিনাইদহ-৪ আসনের সাংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের আপন ভাই মৃত ওবাইদুল ইসলামের ছেলে নিহাল হাসনাইন লিপু (৩৪) ও ফয়লা মাষ্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমীত দাস বাবু (৩২)।

[৪] সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এক ই-মেইল বার্তায় জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিশ্চিন্তপুর শ্মশান সংলগ্ন লিপুর হলুদের চাতালের একটি ঘর থেকে একশ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল সেট, ১০টি সীম কার্ড ও নগদ ১৫ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

[৫] র‌্যাবের একটি সূত্র জানায়, কালীগঞ্জ এলাকায় জনপ্রতিনিধিদের আত্মীয় স্বজনরা মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। ইতিপুর্বে বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামের স্বজনদের আটক করেছিল র‌্যাব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়