শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৫ নারী নেত্রী আটক

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন ১১ নম্বর আব্দালপুর ইউনিয়নে নাশকতার উদ্দেশে ‘গোপন বৈঠককালে’ পাঁচ নারী জামায়াত নেত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম আব্দালপুর বাজার এলাকার নজরুল ইসলামের বাড়িতে তার স্ত্রী নিগার সুলাতানার নেতৃত্বে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ভাই মৃত লুৎফর রহমান বিশ্বাসের স্ত্রী সেলিনা খাতুন (৫৫), চাচাতো ভাই নজরুল ইসলামের স্ত্রী সদর উপজেলা মহিলা জামায়াতের রুকন নিগার সুলতানা (৪৫), রবিউল ইসলামের স্ত্রী সাহিদা বেগম (৫০), আলতাফ মণ্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৩৬) ও গোলাম ফারুকের স্ত্রী শামীমা নাসরিন (৪২)।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রতন জানান, পুলিশের কাছে খবর আসে ইবি থানার পশ্চিম আব্দুলপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে ‘গোপন বৈঠক’ করছে জামায়াতে ইসলামের কয়েকজন নারী কর্মী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় বৈঠক স্থল থেকে জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযোগে এর আগেও তাদের গ্রেপ্তার করা হয়েছিল বলেও জানান ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে।

নাশকতার উদ্দেশে ‘গোপন বৈঠকের’ অভিযোগে পুলিশের হাতে আটক আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিবারের সদস্যরা জামায়াতের রাজনীতির সাথে যুক্ত থাকার বিষয়ে জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।
সূত্র- পূর্বপশ্চিম

  • সর্বশেষ
  • জনপ্রিয়