শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুঙ্গি-গেঞ্জি সবই নিয়ে আসছি, জামিন না পেলে ভেতরে চলে যেতাম: নিক্সন চৌধুরী

ডেস্ক রিপোর্ট: আদালতে লুঙ্গি-গেঞ্জি সবই নিয়ে এসেছেন, জামিন না পেলে ভেতরে চলে যেতেন বলে জানিয়েছেন আলোচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। মঙ্গলবার নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। বিডি নিউজ

এদিন সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এমপি নিক্সনের আইনজীবীরা। শুনানি শেষে ২ হাজার টাকা বন্ডের বিপরীতে তা মঞ্জুর করেন আদালত। এর আগে উচ্চ আদালতে হাজির হয়ে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন নিক্সন।

জামিন পাওয়ার পর গণমাধ্যমকে নিক্সন বলেন, আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। আদালত যা সিদ্ধান্ত দিতেন, মাথা পেতে নিতেন।

উল্লেখ্য, চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছিলেন ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়