শিরোনাম
◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারী প্রতিরোধে সবচেয়ে বড় ভুল স্কুল বন্ধ করে দেয়া: ইউনিসেফ

লিহান লিমা: [২] জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়ে দেশগুলোর দেশের সর্বত্র বা বৃহত্তরভাবে স্কুলগুলো বন্ধ করে দেয়া উচিত হবে না। এটি মহামারী প্রতিরোধে রাষ্ট্রকর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বড় ভুল ও অকার্যকর। এরফলে মহামারীর সামাজিক ক্ষতি আরো বাড়বে। ইউএননিউজ

[৩] ইউনিসেফ জানায়, নভেম্বরে স্কুল বন্ধের কারণে বিশ্বের ৯ কোটি শিশু স্কুল থেকে দূরে সরে গিয়েছে। যা পূর্ববর্তী মাসে ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যার তুলনায় ৩৮ভাগ বেশি। পুনরায় স্কুল বন্ধ করে দেয়ার সরকারী সিদ্ধান্ত বিশ্বের ৩২ কোটি শিশুকে পুনরায় ক্ষতিগ্রস্ত করবে।

[৪] ইউনিসেফের বৈশ্বিক শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিনস বলেন, ‘যে কোনো মূল্যে দেশগুলোকে স্কুল বন্ধ করা ঠেকাতে হবে। স্কুল বন্ধ করোনা প্রতিরোধে সাহায্যতো করবেই না উপরুন্তু এই ধরণের পদক্ষেপ শিশুর শিক্ষা ও নিরাপত্তা কেড়ে নেবে। স্কুল বন্ধ রাখার বদলে সরকারের উচিত স্কুলগুলো পুনরায় খুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষগুলোকে যতসম্ভব নিরাপত্তা সম্বলিত করার ব্যবস্থা করা।’

  • সর্বশেষ