শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

ইসমাঈল ইমু: [২] গ্রেপ্তারকৃতরা হলেন, শাহীন সরকার (৩৫) ও মিজানুর রহমান (৩৮)। সোমবার সন্ধ্যায় সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম এর সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগ।

[৩] তাদের কাছ থেকে অপরাধ কাজে ব্যবহৃত ফেসবুক আইডি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সিল, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভূয়া স্বাক্ষর সম্বলিত বিভিন্ন কোম্পানীকে চাকুরী দেয়ার অনুমোদনপত্র, বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত গেজেট, প্রাথমিক শিক্ষকদের নামের তালিকা সম্বলিত গেজেট, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ৫টি সিম উদ্ধার করা হয়।

[৪] বাংলাদেশের বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে লোক নেয়া হবে উল্লেখ করে তাদের কাছে পত্র দিয়ে (খাওয়া ও পোষাক বাবদ/মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড বাবদ/সিকিউরিটি মানি হিসেবে টাকা নিতেন) প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। বিশেষ প্রাযুক্তিক সহায়তায় সিটি-সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগ আসামীদের শনাক্ত করে গ্রেপ্তার করে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গত ৫ বছর ধরে এই প্রতারণা করছে বলে জানায় তারা। পলাতক সহযোগী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়