শিরোনাম
◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন! ◈ রাজপথে লড়াই করা নেতারাই আজ কোণঠাসা ◈ মিনিটেই শেষ ট্রেনের সব টিকিট, এবার টিকেটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে রেলওয়ে ◈ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি বিদেশির ভিসা বাতিল ◈ যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা, ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি ◈ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১ চাকরি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ◈ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে ‘পূর্ণ শক্তির’ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান বলেছিলেন, গ্রুপে নিজেদেরকেই সেরা মনে হচ্ছে তার। এখনও পর্যন্ত তা প্রমাণ করেছে দলটি। দুই ম্যাচ বাকি থাকতে নিশ্চিত করেছে নকআউট পর্ব। লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। জুভেন্টাসের বিপক্ষে ফিরতি লড়াইয়ে তাই পূর্ণ শক্তির দল খেলানোর ঘোষণা দিলেন ডাচ কোচ কুমান।

[৩] প্রতিযোগিতার ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডে ক্যাম্প ন্যুয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা।

[৪] পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ইউভেন্তুসের ১২ পয়েন্ট। আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা দল দুটির লক্ষ্য এবার গ্রুপ সেরা হওয়া। প্রথম পর্বে সেরি আ চ্যাম্পিয়নদের মাঠ থেকে ২-০ গোলে জিতে আসায় সম্ভাবনা বেশি বার্সেলোনার। ম্যাচের আগের দিন সেটাই বললেন কুমান।

[৫] আমাদের লক্ষ্য ভালো খেলা এবং প্রতিটি ম্যাচ জেতা। আমরা তাদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছি এবং এখন পর্যন্ত খেলা সব ম্যাচে তিন পয়েন্ট করে পেয়েছি। এ কারণেই গ্রুপ সেরা হওয়ার ভালো সম্ভাবনা আছে আমাদের।

[৬] জেরার্দ পিকে, সের্হি রবের্তো, আনসু ফাতি, উসমান দেম্বেলেসহ বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়ে মাঠের বাইরে আছেন। যারা দলে আছেন, তাদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার আহ্বান জানালেন কুমান।

[৭] বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা পাচ্ছি না। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি আমাদের যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে, সতেজ থাকতে হবে। ইউভেন্তুসের বিপক্ষে আমরা শক্তিশালী দল নামাব, কারণ আমরা গ্রুপ সেরা হতে চাই। মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ