শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সংবিধান সংরক্ষণ দিবস পালন

সাবরীন জেরীন: [২] যথাযোগ্য মর্যাদায় সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে মাদারীপুর জেলা জাতীয় পার্টি। দিবসটি উপলক্ষে গত ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় শহরের ডিসি ব্রিজ এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

[৩] এতে মাদারীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মুহিদুল ইসলাম মুহিদ হাওলাদার এর সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির আহবায়ক গোলাম হোসেন বাদল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব লিয়াকত খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী বেলায়েত হোসেন টেনু মোল্লা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আজীম সিকদার।

[৪] এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব খোকন তালুকদার , উপজেলা কমিটির সদস্য কাজী আব্দুল জলিলসহ জেলা জাতীয় পার্টি এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়