শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাগলায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

আজহারুল হক: [২] ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার উদ্যোগে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাঃ আহমার উজ্জামান পিপিএম।

[৩] পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নে শনিবার সন্ধ্যায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

[৪] পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, নিগুয়ারী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন খান, ইউনিয়ন আ.লীগ সভাপতি আলহাজ¦ কামরুল ইসলাম, সাধারন সম্পাদক শ্রী মোহেন্দ প্রমুখ।

[৫] এসপি মোহা. আহমার উজ্জামান বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশনায় পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহ জেলা পুলিশ বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন করছে। বিট অফিসার এর সহয়তা নিন, আপনার এলাকা অপরাধমুক্ত রাখুন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়