শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জবি সাংস্কৃতিক কেন্দ্রের নিন্দা

জবি প্রতিনিধি: [২] কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাকে) ।

[৩] শনিবার (৫ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ফাইয়াজ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার সাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

[৪] প্রতিবাদ লিপিতে বলা হয়, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র পরিবার উদ্বিগ্ন এবং শঙ্কিত। এমন ঘটনা শিল্পি সংস্কৃতির উপর আঘাত হানার চেষ্টায় লিপ্ত গোষ্ঠী নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা বলে মনে করে জবিসাকে।

[৫] প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, জবিসাকে পরিবার এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করে।একইসাথে দেশের শিল্প সংস্কৃতি রক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে এমন ঘটনা যেনো পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ এবং সরকারের ভূমিকা প্রত্যাশা করে জবিসাকে পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়