শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ্ আলী ফরহাদ: হেফাজতের ক্ষমতার দৌড় ‘ফতোয়া’ পর্যন্তই!

শাহ্ আলী ফরহাদ: ৯৫ জন স্বাক্ষর করে ফতোয়া দিলো : ‘ভাস্কর্য হারাম, ভাঙার দায়িত্ব সরকারের’। লক্ষ্য করুন শেষের তিনটি শব্দ। ‘ভাঙার দায়িত্ব সরকারের’ মানে তারা ভাঙবে না। কারণ ভাঙার ক্ষমতা তাদের নেই। থাকলে এতো আলোচনা হতো না। যেই ধোলাইখাল থেকে চর্ম-নাই এই কথা প্রথম তুললো সেখান থেকেই এরা ভাঙ্গাভাঙ্গি শুরু করতো। একদম আইসিস যেভাবে ইরাকে ও সিরিয়ায় সুমেরিয়ান/আসিরিয়ান সভ্যতার নিদর্শনগুলো ধ্বংস করেছিল। ঠিক যেভাবে তালেবানরা আফগানিস্তানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বামিয়ান বুদ্ধ ধ্বংস করেছিল।

এখন তাদের সেই ক্ষমতা নেই বলে ফতোয়া পর্যন্তই দৌড়, ক্ষমতা পেলে এক মুহূর্তও দেরি করতো না শুভ কাজ সারতে। শুধু ভাস্কর্যই না, তালিবান বা আইসিস যা যা মানবতাবিরোধী অপরাধ করেছিল, তার সবই এরা করবে সময়-সুযোগ পেলে। কারণ তারা বাংলাদেশের তালেবান, বাংলাদেশের আইসিস। আদর্শতগতভাবে সম্পূর্ণ এক। তাদের বিপরীতে আছে ইনসাফের ইসলাম। আত্মিক ইসলাম। কল্যাণের ইসলাম। যেই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় জ্ঞান অর্জনের, মানব কল্যাণের, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এই মুহূর্তে আসলে শুধু বাংলাদেশের না, বিশে^র সকল মুসলিমদেরই সিদ্ধান্ত নিতে হবে ইসলামের হেফাজতের কথা বলে যারা শান্তি বিনষ্ট করে তাদের হাত থেকে ইসলামকে কীভাবে হেফাজত করা যায়? ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়