শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণসহ ৬ মামলার পলাতক আসামি বাবলু জেলহাজতে

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের চিহ্নিত সস্ত্রাসী ধর্ষণসহ ৬ মামলার পলাতক আসামি মো. বাবলুকে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন। তার আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। বৃহস্পতিবার ৩ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

[৩] পুলিশ জানায়, ভুকশিইল ইউনিয়নের সাদিপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র মো.বাবুল (৩০) একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৫টি মারামারির মামলা ও একটি ধর্ষণসহ মোট ৬টি মামলা চলমান রয়েছে।

[৪] গত ১ জুলাই রাতে বাবলু ও তার অপর সহযোগি মিলে পাশর্^বর্তী গ্রামের ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। ওই কিশোরিকে রাতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভোরের আলো ফোটার আগেই কিশোরির মুখ বেঁধে বাড়ির পাশে ফেলে যায় বাবুল ও তার সহযোগিরা। ঘটনার পর গত ৩ জুলাই ওই কিশোরি নিজে বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে মো. বাবলু ও তার সহযোগি পলাতক ছিলো।

[৫] ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পরিমল জানান, ধর্ষণের ঘটনার পর থেকে বাবলু পলাতক ছিলো। বৃহস্পতিবার একটি মারামারি মামলায় আদালতে জামিন চাইতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। ধর্ষণ মামলার প্রতিবেদনও দ্রুত আদালতে পাঠানো হবে বলে তদন্তকারী কর্মকর্তা জানান । সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়