শিরোনাম
◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিয়েগো, সততা দ্বারা তোমার জীবনের গতিপথ নির্ধারিত হয়েছে, আবেগঘন বার্তা পেলের

স্পোর্টস ডেস্ক : [২] গত ২৫ নভেম্বর চলে গিয়েছেন ফুটবলের রাজপুত্র। ম্যারাডোনার মৃত্যুর খবর পাওয়ার পরেই আরেক কিংবদন্তি পেলে বলেছিলেন, আমরা একদিন আকাশেও ফুটবল খেলব।

[৩] ৯ দিন পর তিনি যেন আরও একাকী। তার সবচেয়ে বড় প্রতিপক্ষ পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই কারণেই অভাব টের পাচ্ছেন ব্রাজিলীয় কিংবদন্তি। ম্যারাডোনা মারা যাওয়ার পর তার সঙ্গে নানা স্মৃতিচারণায় পেলে বার্তা দিয়েছেন, তারা যদি একে অপরের সঙ্গে তুলনা না করে শ্রদ্ধাশীল হতেন, তাহলে এই পৃথিবী আরও সুন্দর হতো।

[৪] সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে পেলে বলেছেন, আজ এক সপ্তাহের বেশি হল হল তুমি আমাদের ছেড়ে চলে গেছো। অনেক মানুষ শুধু সারাজীবন আমাদের মধ্যে তুলনা করেই কাটিয়ে দিল। তুমি এমন একজন ছিলে, যে নিজের প্রতিভা দিয়ে সারা বিশ্বকে জয় করেছে। বল পায়ে তুমি একজন জাদুকর। একজন সত্যিকারের কিংবদন্তি।

[৫] পেলে আরও বলেছেন, সর্বোপরি তুমি আমার জন্য সবসময় এক মহান বন্ধু হয়ে থাকবে, একটি আরও বড় হৃদয় নিয়ে। আজ আমি জানি, পৃথিবী আরও অনেক সুন্দর হতো, যদি আমরা একে অপরের কম তুলনা করে, বেশি শ্রদ্ধা করতে পারতাম। তাই আজ আমি বলতে চাই, তুমি অতুলনীয়। ফুটবল সম্রাট বলেছেন, সততা দ্বারা তোমার জীবনের গতিপথ নির্ধারিত হয়েছে।

[৬] তুমি অনন্য এবং বিশেষ উপায়ে আমাদের শিখিয়েছো যে সবাইকে ভালবাসতে হবে। বলতে হবে আমি তোমাকে অনেক বেশি ভালবাসি। আমি শুধু লিখে যাব, আমি তোমাকে ভালবাসি দিয়েগো। সবশেষে পেলে বলেছেন, ‘আমার মহান বন্ধু, আমাদের পুরো যাত্রার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। একদিন স্বর্গে একই দলে একসঙ্গে খেলব। আর তখনই প্রথমবারের মতো গোলের পর মাঠে দাঁড়িয়ে মুষ্ঠিবদ্ধ হাত তুলব। এটা হবে কারণ আমি অবশেষে তোমাকে আবার আলিঙ্গন করতে পারব। - আজকাল/ এনডিটিভি

  • সর্বশেষ