শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে তিন দিন হোটেল বন্দী থাকার পর অনুশীলনে নামবে উইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক: [২] সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে উইন্ডিজ। সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা দু’দলের। আসন্ন সিরিজে ঢাকায় পা রাখার পর সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবিয়ানদের। এর মধ্যে ৩ দিন থাকতে হবে হোটেল কক্ষে। এরপর কোয়ারেন্টিনে থেকে অনুশীলন সুবিধা পাবেন তারা।

[২] এ বিষয়ে আইসিসি এবং উইন্ডিজ মেডিক্যাল দলের সদস্য ও বোর্ডের পরিচালক ড. অক্ষয় মানসিং জানান, ‘প্রটোকল অনুযায়ী, ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এর মধ্যে তিন দিন থাকতে হবে কক্ষেই। তৃতীয় দিনের পর দ্বিতীয় দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ হলে আমাদের অনুশীলনের সুযোগ মিলবে, তবে সেটি কেবল নিজেদের মধ্যেই। ৭ দিন না হওয়া পর্যন্ত বাইরের কারও সংস্পর্শে আসা যাবে না। ৭ দিন পর আমরা বাংলাদেশের ছেলেদের সাথেও নেট সেশন করতে পারবো।’

[৩] প্রসঙ্গত, আসন্ন বাংলাদেশ উইন্ডিজ সিরিজের খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। ক্রিকেট উইন্ডিজ যদিও একটি টেস্ট কম খেলতে চায়। সেটি নিয়ে আলোচনা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়