শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশফেরত অনেকে নেগেটিভ সনদ আনছেন না, বাড়াতে হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার

লাইজুল ইসলাম: [২] শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, ৯০ শতাংশ বিদেশ ফেরত যাত্রী নেগেটিভ সার্টিফিকেট নিয়েই এখন দেশে ফিরছেন। তবে বাকি ১০ শতাংশ এখনও নেগেটিভ সার্টিফিকেট না নিয়েই ফেরায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও আঁশকোনার হজ ক্যাম্পে সেনাসদস্যদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রতিদিনই লোকের সংখ্যা বাড়ছে।

[৩] এমতাবস্থায় উত্তরার দিয়াবাড়িতে আগে যেখানে তিনটি ভবনে বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখা হতো, বর্তমানে আরও একটি নতুন ভবন যুক্ত করতে হয়েছে। এ কোয়ারেন্টাইন সেন্টারে ১ হাজার ৯০০ মানুষকে রাখা যাবে। অপরদিকে, বিমানবন্দরের অদূরে আঁশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা যায় ৪৫০ জনকে। সব মিলিয়ে বিদেশীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে সিট আছে ২ হাজার ৩৫০টি।

[৪] শাহরিয়ার সাজ্জাদ আরও জানান, নেগেটিভ সার্টিফিকেট না আনলেই কোয়ারেন্টাইন থাকতে হবে এমন ঘোষণার পর সংখ্যায় কম হলেও অনেকেই সার্টিফিকেট ছাড়াই আসছেন। ফলে প্রতিদিনই নতুন নতুন লোককে কোয়ারেন্টাইনে রাখতে হচ্ছে।

[৫] তিনি বলেন, খুব শিগগিরই উত্তরায় পিসিআর ল্যাব বসবে। সেই ল্যাবে বিদেশ ফেরতদের করোনা টেস্ট করা হবে। তবে কবে নাগাদ ল্যাব বসানো তা বলা যাচ্ছে না।

[৬] স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন সেন্টারে যেন বেশিদিন থাকতে না হয় সেজন্য আইইডিসিআরের একটি ভ্রাম্যমাণ দল নমুনা সংগ্রহ করে তিনদিনের মধ্যে ফলাফল দেবে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ