শিরোনাম
◈ শহিদ মিনারের উপর এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ◈ এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত, আবারও আবেদন নেওয়ার ঘোষণা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে স্বামী হত্যায় স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] জেলার ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা মামলার রায়ে স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

[৩] বুধবার (২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এরপর আসামি রোজিনা আক্তারকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।

[৪] আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, মামলার বাদী শফিকুল ইসলাম ও তার ছোট ভাই সিরাজুল ইসলাম পরিবার নিয়ে রাজধানীর জুরাইন এলাকায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন।

[৫] গত ২০০৩ সালের ২৪ অক্টোবর রাত ৩ টার সময় সিরাজুল ইসলামকে তার স্ত্রী রোজিনা আক্তার পারিবারিক কলহের জের ধরে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়