শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে বিয়ের দাবিতে ছেলের বাড়ি গেলে মা ও মেয়েকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

[৩] এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী ( কোটামনি) এলাকার আনিছ মৃধার ছেলে জামিল মৃধা দীর্ঘদিন ধরে নবম শ্রেনীর এক ছাত্রীকে বিভিন্ন সময় প্রেম নিবেদন করে আসছিল। এক পর্যায় গত দুই বছর তার সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সর্বশেষ গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জামিল একই প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বাড়ির পাশে ডেকে নিয়ে ধর্ষণ করে।

[৪] পরে ওই ছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে জামিলকে বিয়ের কথা বলেন। তার কথা মতো গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই ছাত্রী ও তার মা বিয়ের দাবী নিয়ে ধর্ষক জামিলের বাড়িতে যায়।

[৫] এ সময় জামিলের বাবা আনিছ মৃধা, মা জমিলা বেগম, চাচা নাসির মৃধা, চাচী হিমা বেগম তাদের অকথ্য ভায়ায় গালিগালাজ করে। এক পর্যায় তারা ওই ছাত্রী ও তার মাকে এলোপাথারি পিটিয়ে নিলা-ফুলা জখম করে।

[৬] এ সময় ধর্ষকের মা জমিলা বেগম ধারালো বটি দিয়ে ওই ছাত্রীর মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। মাকে বাঁচাতে এগিয়ে গেলে ওই ছাত্রীর কবজির উপর বটির কুপে কেটে রক্তাক্ত হয়। পরে মা-মেয়েকে নানা হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিলে ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

[৭] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়