শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দফায় ৬১ পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

শিমুল মাহমুদ: [২] নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানান, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৩] বুধবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

[৪] ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

[৫] একই জেলার একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মো. আলমগীর বলেন, ব্যালট এবং ইভিএম ব্যবহারের ক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়েছি যে, একটি জেলায় একইসঙ্গে ব্যালটে এবং ইভিএমে ভোট হবে।

[৬] মোহাম্মদ আলমগীর জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। এখানে তফসিল দেওয়ার কোনও প্রয়োজন নেই। কেবলমাত্র ভোটের তারিখ ঘোষণা হবে। কমিশনের সিদ্ধান্ত হলে ভোটের তারিখ জানানো হবে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে ভোট হতে পারে। তবে কোনও কারণে ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারিতে হবে। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়