শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারা বিশ্বে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলো চীন, এখন সেটি করতে তারা প্রস্তুত

আসিফুজ্জামান পৃথিল: [২] দক্ষিণ চীনের শেনজেন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় স্ক্রিন লাগানো হয়েছে। স্ক্রিনগুলো সবসময় রপ্তানির জন্য রাখা কিছু বাক্সের তাপমাত্রা প্রদর্শন করছে। সেখানে বেশ কিছু নিরাপত্তা কর্মী মাস্ক, সার্জিকাল গাউন এবং রবার গ্লাভস পরে কাজ করছেন। এই ওয়ারহাউজে কেউ প্রবেশ করলে তাকে দুই সপ্তাহের কোয়ারান্টাইনে যেতে হবে, যদি তিনি মাথা তেকে পা অব্দি হ্যাজম্যাট স্যুট পরে না থাকেন। সিএনএন

[৩] খুব দ্রুতই এসব তাপনিয়ন্ত্রিত ওয়ারহাউজ রপ্তানির জন্য প্রস্তুত করোনা ভ্যাকসিনে ভরে যাবে। এর আগে দেশটির ওষুধ নিয়ন্ত্রককে তা অনুমোদন করতে হবে, যা খুব দ্রুতই করা হবে বলে মনে করা হচ্ছে। এজন্য তাপনিয়ন্ত্রিত জেট লাইনার বুকিং দেয়াও শেষ করে ফেলেছে বেইজিং।

[৪] দু এক মাসের মধ্যেই শুরু হবে এয়ারলাইনগুলোর ইতিহাসের বৃহত্তম কার্গো অপারেশন। নিশ্চিতভাবেই যার একাংশ পরিচালনা হবে চীনের বিভিন্ন বিমানবন্দর থেকে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে চীনের বৈশ্বির মর্যাদা। ভ্যাকসিন সরবরাহ করে তারা সেই ক্ষতি পূরণ করে নিতে চায়। চীন মনে করে, তাদের হাতেই অবসান হবে এই অতিমহামারীর।

[৫] এর বাইরেও চীন এই ভ্যাকসিনকে বিদেশনীতির একটি উপকরণ হিসেবে ব্যবহার করতে চায়। তারা সেসব দেশকেই ভ্যাকসিন প্রদান করবে, যাদের সঙ্গে সম্পর্ক বর্তমানে ভালো কিংবা ভবিষ্যতে ভালো হবার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা ইতোমধ্যেই একে ভ্যাকসিন রাজনীতি বলে আক্ষ্যা দিতে শুরু করেছেন।

  • সর্বশেষ