শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সফর করল ক্যারিবিয়ানদের পরিদর্শক দল

রাহুল রাজ : [২] আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে উইন্ডিজ দল। পূর্ণাঙ্গ সেই সিরিজ শুরুর আগে বাংলাদেশে পরিদর্শক দল পাঠিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের। সেই পরিদর্শক দল আজ ১ ডিসেম্বর সিরিজের ভেন্যু চট্টগ্রাম সফর করেছে।

[৩] ঢাকা থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে উড়াল দেয় দুই সদস্যের সেই প্রতিনিধি দল এবং বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি, বিসিবির অপারেশন্স কমিটির সদস্য সাব্বির খান। কঠোর স্বাস্থ্যবিধির মেনে টিম হোটেল রেডিসন ও ম্যাচ ভেন্যু জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামকে ঘিরে জৈব সুরক্ষা বলয় এবং নিরাপত্তা পর্যবেক্ষণ করেন তারা।

[৪] এর আগে গেল ২৮ নভেম্বর ঢাকায় পা রাখে পরিদর্শক দল। পরিদর্শক দলের সেই সদস্য হলেন আইসিসি ও উইন্ডিজের মেডিকেল দলের সদস্য আকশাই মানসিং এবং উইন্ডিজের সিকিউরিটি ও সেফটি ম্যানেজার পল স্লোওয়ে। দেশের করোনা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তাদেরকে পাঠিয়েছে ক্যারিবিয়ান বোর্ড। পর্যবেক্ষণ শেষে আগামী ৩ ডিসেম্বর ফিরে যাবেন নিজ দেশে ফিরে যাবেন তারা।
- বিসিবি

  • সর্বশেষ