শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট: শুটিং শেষে ডাবিং করতে গিয়ে অঝোরে কাঁদলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস।মঙ্গলবার চ্যানেল আইয়ের স্টুডিওতে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন এই শিল্পী।

জানা গেছে, সিনেমাটিতে বিরাঙ্গনা এক নারীর চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। টানা ১৮ দিন শুটিং শেষ করে এখন ডাবিং পর্ব চলছে । আর ওই ডাবিং করতে গিয়ে কাঁদলেন অপু।

এমন আবেগপ্রবণ হয়ে যাওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। চরিত্রটি বেশ ইমোশনাল। সংলাপগুলো স্পর্শকাতর আর হৃদয়ে দাগ কেটে যায়। সেই সংলাপ দিতে গিয়ে খুব বেশি আবেগি হয়ে যাই। তাই আর চোখের পানি আটকে রাখতে পারিনি।

এখন পর্যন্ত ক্যারিয়ারে একশোর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ডাবিংয়ে এমন আবেগপ্রবণ হয়ে কখনও কেঁদেছেন বলে মনে পড়ে না তার। অপু বিশ্বাস বলেন, ‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেয়ার সুযোগ পাই আমি। ছবিটির নাম বলোনা কবুল। ওই ছবির পর টানা ডাবিং করেছি। আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে। আশা করি দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’

ছবিটি প্রসঙ্গে অপু বলেন, ‘এই ছবিতে অভিনয় করতে পেরে আমি গর্বিত। একে আমারা ক্যারিয়ারে অন্যতম অর্জন। প্রত্যেক বীরাঙ্গনাই একেক জন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।’ ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এতে কমলা চরিত্রে অপুকে আর বাপ্পিকে প্রিয় চরিত্রে দেখা যাবে।

এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি আমার প্রথম কাজ। দিনরাত শুটিং করেছি ছবিটির জন্য।’ ছবিটি আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানান পরিচালক শাহরিয়ার নাজিম। এটি তার পরিচালিত তৃতীয় ছবি ।

পরিচালক জয় ছবিটি প্রসঙ্গে বলেন, ‘যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি।’

ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়