শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত নন ম্যারাডোনা, পেছন ফিরে বসে প্রতিবাদ জানালেন স্পেনের নারী ফুটবলার

এল আর বাদল : [২] মৃত্যুর পরেও তাকে নিয়ে যেন বিতর্ক থামছেই না। তিনি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ইতিমধ্যেই তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তার পরিবারের লোকজনদের মধ্যে শুরু হয়েছে মালিকানার লড়াই। এবার তাকে শ্রদ্ধা জানাতে অস্বীকার করলেন স্পেনের এক অখ্যাত মহিলা ফুটবলার।

[৩] গোটা বিশ্ব এখনও ম্যারাডোনার মৃত্যুশোকে বিহ্বল। আপামর ফুটবল দুনিয়া নতমস্তকে শ্রদ্ধা জানাচ্ছে তাকে। কিন্তু ফুটবলের যাদুকরকে শ্রদ্ধা না জানিয়ে বরং পিছন ঘুরে বসে থাকলেন পাওলো ডাপিনা নামের এক ফুটবলার।

[৪] একটি ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে দলের সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার কথা ছিল ডাপিনার। কিন্তু নির্ধারিত সময়ে তিনি হঠাৎ করে পিছন ফিরে ঘুরে বসেন। দলের বাকিরা শ্রদ্ধাজ্ঞপন করলেও পুরো সময়ই বসে থাকেন ডাপিনা।

[৫] তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে ম্যারাডোনাকে তিনি শ্রদ্ধা জানানোর উপযুক্ত বলে মনে করেন না। তিনি বলেন ম্যারাডোনা অনেক মানুষকে হেনস্থা করেছেন এবং বিশেষ করে মহিলারা তার হাতে অত্যাচারিত হয়েছেন। তিনি আরও বলেন, যে সমস্ত নারীরা ম্যারাডোনার হাতে নির্যাতিত হয়েছেন তিনি তাদের প্রতি নিজের শ্রদ্ধা জানাতে চান। ডাপিনার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ম্যারাডোনার সমর্থকরা তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছেন। - সংবাদপ্রতিদিন/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়