শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মান রক্ষার লড়াই, হারলেই কোহলিরা হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক: [২] ক্যানবেরার মানুকা ওভালে একদিনের সিরিজের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সিডনিতে পরপর দু’ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ খুইযেছে ভারত। ক্যানবেরায় হারলেই অপেক্ষা করছে হোয়াইটওয়াশের লজ্জা।

[৩] মঙ্গলবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রেয়স আইয়ার জানান, আইপিএলে টানা ১৪টি করে ম্যাচ খেলে অস্ট্রেলিয়া পৌছে শুরুতেই মানিয়ে নেওয়া সহজ ছিল না বোলারদের জন্য। আইপিএলেও বোলারদের প্রচুর ওয়ার্কলোড নিতে হয়েছে। তিনি এও জানান যে প্র্যাকটিস পিচের সঙ্গে ম্যাচের পিচের বিস্তর তফাৎ ছিল। তাই মানিয়ে নেওয়া কঠিন হয়েছে। তবে বোলাররা অনুশীলনে পরিশ্রম করতে কসুর করছেন না। আগামী ম্যাচ জিতে হোয়াইটওয়াশ বাঁচানোই যে লক্ষ্য তা জানাতে ভোলেননি আইয়ার।

[৪] নিজের ব্যাটিং প্রসঙ্গে আইয়ার জানান, তিনি জানতেন অস্ট্রেলিয়া দল তার বিরুদ্ধে নির্দিষ্ট প্ল্যান করেছে এবং তা নিয়ে তিনি বেশ খুশি। তিনি কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে পছন্দ করেন। নির্দিষ্ট প্ল্যানের বিরুদ্ধে ব্যাট করার ক্ষেত্রে আরও বেশি উদ্দীপ্ত থাকেন বলেই জানান এই তরুণ ব্যাটসম্যান। এই ম্যাচে দলে হতে পারে পরিবর্তন।

[৫] ভারতীয় দলে আসতে পারেন শুভমন গিল, টি নটরাজন। চাহালকে বিশ্রাম দিয়ে কুলদীপের ভাগ্যে শিঁকে ছিঁড়তে পারে। অজি দলে ওয়ার্নারের জায়গায় আসতে পারেন ডি-আর্চি শর্ট ও প্যাট কামিন্সকে বিশ্রাম দিয়ে শন অ্যাবটকে খেলাতে পারে স্মিথ বাহিনী – জি নিউজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়