শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মনির হোসেন: [২] রামগঞ্জের রসুলপুর গ্রামে ১০ম শ্রেনীর মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিফাত আরা সুমি ও লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভিন পান্না।

[৩] জানা গেছে, রসুলপুর গ্রামের হতদরিদ্র আবু তাহেরের কন্যা ও পানপাড়া ফাতেমা (রাঃ) দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী আফরোজা আক্তারের বিয়ে পারিবারিক ভাবে চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে ঠিক হয়। মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ও লামচর ইউপি চেয়ারম্যানকে বিয়ে বন্ধ করার নিদের্শ দেয়।

[৪] লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পারবিন নির্বাহী কর্মকর্তার নিদেশ পেয়ে মেম্বার ও গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে অভিভাবকদের লিখিত মুচলিকা গ্রহন করে। লামচর ইউপি চেয়ারম্যান মাহেনারা পারবিন বলেন,মেয়ের অভিভাবকরা আমার স্বাক্ষর জাল করে ভুয়া জম্মনিবদ্ধন করেছে। গরীব পরিবার হওয়ায় ইউএনও স্যারকে বুঝিয়ে অভিভাবকদের লিখিত মুচলিকা নিয়ে মেম্বারের জিম্মি ছেড়ে দিয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়