শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের করোনার টিকা নিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম ও তার পরিবার

লিহান লিমা: [২] জাপানের দুইটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটনের থিংকট্যাংক সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্টের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিস মঙ্গলবার এই তথ্য জানান। তবে কিমের পরিবার কোন প্রতিষ্ঠানের তৈরি টিকা পেয়েছে এবং তা নিরাপদ প্রমাণিত হয়েছে কি না তা জানা যায় নি। রয়টার্স

[৩] নাইন্টিনফোর্টিফাইভ নামের একটি সাইটে লেখা এক নিবন্ধে কাজিয়ানিস বলেন, ‘গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিম জং উনসহ তার পরিবারের সদস্য এবং দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পরীক্ষামূলকভাবে চীনা টিকা দেয়া হয়েছে।’

[৪]যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিজ্ঞানী পিটার জে হোটেজকে উদ্ধৃত করে কাজিয়ানিস বলেছেন, কমপক্ষে তিনটি চীনা প্রতিষ্ঠান করোনার টিকা তৈরি করছে। এর মধ্যে রয়েছে সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনো ও সিনোফার্ম গ্রæপ। কোনো প্রতিষ্ঠানই এখন পর্যন্ত পরীক্ষামূলক টিকার তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করে নি।

[৫] তবে ২০১২ সালে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা মহামারী বিশেষজ্ঞ চুই জুন হুন বলেন, ‘যদি চীনের টিকা অনুমোদনপ্রাপ্তও হয় কিম মনে হয় না কোনো ঝুঁকি নেবেন যেখানে কি না তার আইসোলেশনে থাকার পুরোপুরি ব্যবস্থা রয়েছে।’

[৬ ]উত্তর কোরিয়ার পক্ষ থেকে করোনার সংক্রমণ শনাক্তের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত মাসে মাইক্রেসফট বলেছিলো, উত্তর কোরিয়ার দুইটি হ্যাকিং গ্রুপ বিভিন্ন দেশে করোনার টিকা প্রস্তুতকারকদের তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়