শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাত শিশু উদ্ধার

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাসুদেব সড়কের পাশে ঝোপ থেকে জীবিত অবস্থায় (৫ মাসের) এক অজ্ঞাত ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৯ই নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর থানার পুলিশ অজ্ঞাত শিশুটিকে উদ্ধার করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে পারভীন আক্তার নামের ওই মহিলা ও স্থানীয় কয়েকজন লোক অজ্ঞাত স্থান থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর ওই সড়কের পাশের একটি ঝোপের ভেতর শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ শিশুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মো. শওকত হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি। শিশুটিকে গাইনি ও শিশু কনসালটেন্ট ট্রিটমেন্ট করছে। তবে আগামীকাল আরোও পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা বোঝা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুকে উদ্ধারে সহযোগিতাকারি মহিলা পারভীন আক্তারের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল ও পুলিশের সহযোগিতায় শিশুটি দেখবাল করা হচ্ছে। শিশুটির পরিবারের খোঁজ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত বিধি মোতাবেক হস্তান্তর করা হবে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়