শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা দশটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় রবিবার রাতে এ অভিযান চালায় বিজিবি।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার জানান, দুর্গম জৈয়তুন পাড়া এলাকায় একটি পাহাড়ে বেশ কিছুদিন থেকে মিয়ানমারের আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সশস্ত্র সদস্যরা অবস্থান করছে- এমন খবর পেয়ে গ্যালেঙ্গা বিজিবির ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়।

তিনি জানান, অভিযানের সময় এএলপির সদস্যরা সেখান থেকে সটকে পড়ে। পরে ওই এলাকায় মাটি খুঁড়ে ১০টি দেশিয় তৈরি অস্ত্র, ১৭০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, এএলপির ব্যবহৃত দুটি সেট ইউনিফর্ম, এসএমজির একটি ম্যাগজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়