শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যারাডোনার চিকিৎসায় গাফিলতি, চিকিৎসকের বাসা ও অফিসে পুলিশের তল্লাশি

এল আর বাদল : [২] সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চিকিৎসক লিওপোলদো লুকের বাসা ও অফিসে পুলিশ তল্লাশি চালিয়েছে। এমন খবর দিয়েছে দেশটির কয়েকটি গণমাধ্যম।

[৩] বুয়েন আইরেস টাইমস জানিয়েছে, দেশটির ইতিহাসের অন্যতম সেরা নায়কের চিকিৎসায় কোন গাফিলতি হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে সেদেশের পুলিশ।

[৪] প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে, চিকিৎসকের সঙ্গে ম্যারাডোনার একটা লড়াই হয়েছিল যা শারীরিক ধাক্কাধাক্কির পর্যায়েও যায়। তবে কিছু গণমাধ্যম অবশ্য জানায়, ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে শোনা গেছে চিকিৎসক লুক ম্যারাডোনার জন্য অ্যাম্বুলেন্স ডাকছেন।

[৪] গত ২৫ নভেম্বর হার্ট অ্যাটকে মারা যান বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। এরপর দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

[৫] মস্তিষ্কের অস্ত্রোপচারের কারণে হাসপাতালে থাকা ম্যারাডোনাকে গত গত ১১ নভেম্বর বাসায় যাওয়ার অনুমতি দেন লুক। এরপর ইন্সাটাগ্রামে তার বিখ্যাত রোগীর সঙ্গে সেলফিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে ম্যরাডোনাকে মাথায় ব্যান্ডেজরত অবস্থায় দেখা যায়।

[৬] মস্তিষ্কে রক্তপিন্ড জমা হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যারাডোনা। বেশ কয়েক বছর ধরে অনেকগুলো রোগ বাসা বেঁধেছিল এই কিংবদন্তির শরীরে। একাধিকবার হার্ট অ্যাটাকও হয়েছিল তার। শরীরের বাড়তি মেদ কমাতেও ছুরি কাঁচির নিচে যেতে হয়েছিল তাকে। - বুয়েন আইরেস টাইমস/ ডেইলিস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়