শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যালারিতে অস্ট্রেলিয়ান তরুণীকে ভারতীয় তরুণের প্রেম নিবেদন

স্পোর্টস ডেস্ক : [২] গ্যালারিতে দর্শক ফিরেছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজে। ফিরেছে সমর্থকদের উন্মাদনাও। ক্রিকেট যে অনেক সময় জীবনের অঙ্গ হয়ে ওঠে, রোববার সেই প্রমাণ ফের পাওয়া গেল। গ্যালারিতেই অস্ট্রেলিয়ান তরুণীকে প্রেম নিবেদন করলেন এক ভারতীয় যুবক।

[৩] সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) স্টিভ স্মিথের ঝড়ো শতকে ৩৮৯ রান সংগ্রহ করে অজিরা। সিরিজ বাঁচাতে তখন লড়াই করছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি। বড় রান তাড়া করতে গিয়ে যখন হিমশিম খাচ্ছে সফরকারীরা ঠিক ওই সময় ঘটে যায় এই ঘটনা। গ্যালারিতে থাকা প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ওই তরুণ। যা ছিল পুরোপুরি ফিল্মি স্টাইলে।

[৪] ওই তরুণের গায়ে ছিল ভারতীয় জার্সি। অস্ট্রেলিয়ার জার্সি পরেছিলেন তরুণী। আচমকাই ম্যাচ সম্প্রচারকারীর ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। হাঁটু গেড়ে বসে ওই তরুণ আংটি দিচ্ছিলেন তার প্রেমিকাকে।

[৫] তরুণী আংটি হাতে নিতেই করতালির শব্দ ভেসে আসছিল। আলিঙ্গনের পর চুম্বন করতেও দেখা যায় দুইজনকে। এমন দৃশ্য দেখে থেমে থাকেনি গ্লেন ম্যাক্স ওয়েল। মাঠে হাত তালি দিতে দেখা যায় তাকে।

[৬] এদিন প্রথমটির মতো তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়াডেও নিজেদের করে নেয় অজিরা। ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৮ রানে থামলে ৫১ রানের জয় তুলে মাঠ ছাড়ে অ্যারন ফিঞ্চের দল। আগামী ২ ডিসেম্বর কেনেবেরায়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে দল দুটি। -আরটিভি/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়