শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগুন লাগার ঘটনায় তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না: গয়েশ্বর

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, প্রতিটি ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও পুর্নবাসনের জোর দাবি জানান তিনি।

[৩] বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফুলবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে পাশে রেখে এ ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

[৪] গত তিন বছরে ঢাকায় বিভিন্ন বস্তিতে ৯৫৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত একটিরও অভিযোগপত্র দিতে পারেনি উল্লেখ করে গয়েশ্বর বলেন, এসব অগ্নিকাণ্ড কি পরিকল্পিত? নাকি ব্যক্তিস্বার্থে? অথবা সরকারি জমি যদি হয় এবং তা সরকারের আওতায় নেয়ার সম্ভাবনা দেখা দেয় তখনই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৫] গয়েশ্বর বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভঙ্গুর। করোনা পরিস্থিতি তা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করার সময় আরো ছিলেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনার মেহেরুন্নেছা, বিএনপি নেতা আশরাফ আলী গাজী, হাজি তৈয়ব, আমজাত মোল্লা, পল্লবী ও হৃপনগর থানা শ্রমিক দলের সভাপতি জুয়েল, আবদুর রব শ্রমিক নেতা শাহা সোহেল প্রমুখ।

[৬] শনিবার পল্লবীর বাউনিয়াবাধ সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন।

  • সর্বশেষ