শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাম পরিবর্তনের ন্যাক্কারজনক দলীয় করণে ব্যস্ত সরকার: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি’র মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যারাই মুছে ফেলার চেষ্টা করবে, তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। জনগণের মন থেকে তাকে চিরস্থায়ীভাবে মুছে ফেলা যাবে না।

[৩] তিনি বলেন, বর্তমান সরকারের ইতিহাস বিকৃতি ও প্রতিহিংসার রাজনীতির বশতবর্তী হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শহীদ জিয়ার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম পরিবর্তনের ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করছে।

[৪] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সিটি কর্পোরেশন কারো কোন দাবি, আহ্বানের প্রতি কর্ণপাত না করে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ নাম পরিবর্তন করে ‘পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ নাম করণ করেছে।

[৫] শনিবার বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নগরবাসীর নির্বাচিত জনপ্রতিনিধি না হওয়ায় ঢাকা সিটির মেয়র ও কাউন্সিলরা নগরবাসীর উন্নয়নে ও তাদের উন্নত সেবা প্রদান না করে নাম পরিবর্তনের ন্যাক্কারজনক দলীয় করণে ব্যস্ত রয়েছে। নগর বাসীর নির্বাচিত প্রতিনিধি হলে তারা এধরণের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারতেন না।

[৬] মির্জা ফখরুল বলেন, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর নির্বাচনে নগরবাসীর স্বাধীন ভোটাধিকার নস্যাত করে জালিয়াতি, কারচুপি, সন্ত্রাস, অনিয়মের করে আজ্ঞাবহ ও পুতুল নির্বাচন কমিশনের মাধ্যমে নিজেদের প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে আওয়ামী সরকার দলীয় প্রতিহিংসা চরিতার্থ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়