শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিআরএ সিলভার জুবিলি অ্যাওয়ার্ড লাভ করলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ইসমাঈল ইমু : [২] বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হওয়ার অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর লাভ করেছে বিসিআরএ সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২০। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) শনিবার তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কমপ্লেক্সে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করে।

[৩] জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফরমের মাধ্যমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উদ্বোধন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্বি করেন বিসিআরএ-এর সভাপতি অভি চৌধুরী।

[৪] বিসিআরএ-এর পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবার মান আধুনিক ও গণমুখী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে একটি সর্বাধুনিক সুবিধাসংবলিত ফায়ার একাডেমি প্রতিষ্ঠার জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ১০০ একর জমির ওপর ‘বঙ্গবন্ধু ফায়ার একাডেমি’ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়