শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় মাছ ভেবে টানলেন জাল, উঠে এলো বিশাল ঘড়িয়াল

ডেস্ক রিপোর্ট : গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে একটি বিশালাকৃতির ঘড়িয়াল ধরা পড়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্থের ঘড়িয়ালটির ওজন প্রায় ২০ কেজি।

স্থানীয়রা জানায়, প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও গোঘাট এলাকার জেলেরা মাছ ধরতে ব্রহ্মপুত্রে যায়। শুক্রবার ভোরের দিকে এক জেলে তার জালে টান অনুভব করে। সে বড় মাছ ভেবে সাবধানে জালটি তুললে দেখতে পায় মাছ নয়- এটি বিশালাকৃতির ঘড়িয়াল। পরে সেটিকে পাড়ে তুলে বেধে রাখা হয়।

গাইবান্ধা সদরের ইউএনও রাফিউল আলম জানান, ২০ কেজি ওজনের ঘড়িয়ালটি দেখতে ব্রহ্মপুত্র নদের পাড়ে ভিড় করেছে উৎসুক মানুষ। যেহেতু প্রাণী কারো ক্ষতি করে না তাই ঘড়িয়ালটিকে আবার নদে ছেড়ে দিতে বলা হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়