শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুব মোর্শেদ: যেদিন থেকে আমি ম্যারাডোনাকে জানি

মাহবুব মোর্শেদ : ১৯৮৬ সালে আমার বয়স ছিলো নয় বছর। ক্লাস ফোরে পড়ি। আমাকে গ্রামের স্কুল থেকে মফস্বলের একটা স্কুলে ভর্তি করানো হয়েছে। আমাদের গ্রাম ছিলো একেবারে গভীরে। পুরো গ্রামে টেলিভিশন ছিলো একটা বাড়িতে।

আমরা শুক্রবার নামাজের আগে নাটক দেখতে যেতাম সেখানে। রেডিও-ও খুব হাতে গোনা ছিলো। স্বাভাবিকভাবে ছিয়াশির বিশ্বকাপ দেখার কথা নয়। তবে খবর পেতাম। আমাদের সমবয়সী একজন বিশ্বকাপ দেখবে বলে তার নানার বাড়ি চলে গিয়েছিল। তার কাছে আমি প্রথম ম্যারাডোনার নাম শুনি।

যেদিন আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করলো সেদিন মফস্বলের স্কুলে গিয়ে আমি বোকা বনে গেলাম। সেখানে অনেক বাসাতেই টেলিভিশন। স্কুলের সবার মধ্যে তীব্র উচ্ছ্বাস। স্কুলের সবাই গোল হয়ে উচ্চস্বরে আলোচনা করছে। আমার ক্লাসমেটরাও তাতে যোগ দিচ্ছে। কিন্তু আমি সে আলোচনার কিছুই বুঝতে পারছি না, আলোচনায় অংশ নেওয়া তো দূরের কথা। সব আলোচনা ছিলো ম্যারাডোনাকে নিয়ে।

আমার ভীষণ মন খারাপ হয়েছিল। খুব অসহায় বোধ করছিলাম। পরে আমার আব্বা আমাকে রহস্য পত্রিকার একটা সংখ্যা কিনে দিয়েছিলেন। সংখ্যাটা ম্যারাডোনাকে নিয়ে। ওই সংখ্যাটা পড়ে আমি বুঝতে পেরেছিলাম ওর কী নিয়ে আলোচনা করছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়