শিরোনাম
◈ কম্বোডিয়ার প্রতারণা চক্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ◈ ফ্রান্সে বিক্ষোভের ঝড়, পতনের মুখে ম্যাক্রোঁ? ◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহাম্মদ হানিফের স্মৃতিচারণ করে সাঈদ খোকন বললেন, সততা ও বলিষ্ঠ নেতৃত্বের গুণে রাজনৈতিক জীবনের প্রতিটি পদে বাবা ছিলেন অত্যন্ত সফল

সমীরণ রায়: [২] ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে রাজনীতিতে বাবার হাতেখড়ি। তিনি ছিলেন আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা, কখনও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন সংগ্রামী নেতা হিসেবে আমৃত্যু জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

[৩] সাঈদ খোকন বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হলে তিনি মানবঢালে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন রক্ষা করেন। তখন স্পিøন্টারের আঘাতে মারাত্মক আহত হন তিনি। নেত্রীকে বাঁচানোর জন্য তার আত্মত্যাগ উদাহরণ হয়ে থাকবে। আমিও একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার আদর্শ ধরে রাখার চেষ্টা করছি।

[৪] সাঈদ খোকন বলেন, বাবা ছিলেন একজন প্রজ্ঞাবান, বিচক্ষণ ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। তিনি সারাজীবন মানব কল্যাণমুলক চিন্তা করতেন। পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে তার বলিষ্ঠ নেতৃত্ব অনুকরণীয়। আমি ৫ বছর মেয়র থাকাকালে চেষ্টা করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাবার আদর্শকে ধারণ করে সিটি করপোরেশনকে এগিয়ে নেওয়ার। সফলতাটুকু ডিএসসিসির জনগণের। আর ব্যর্থতা আমার।

[৫] মোহাম্মদ হানিফের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনসমুহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন এবং মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ