শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ বছরে ১২৩ বার পুড়লো ঢাকার বস্তি, [২]তদন্ত হলেও এসব ঘটনার সঠিক তথ্য অজানা: বিশেষজ্ঞ অভিমত

শিমুল মাহমুদ: [৩] অভাব অনটন আর নদী ভাঙ্গনে ভিটা হারা মানুষের বসবাস রাজধানীর বিভিন্ন বস্তিতে। ছিন্নমূল এ মানুষের মাথা গোছার ঠায় আগুন পুড়ছে প্রতি বছর।

[৪] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিসংখ্যান বলছে, ২০১৭ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত প্রায় চার বছরে রাজধানীসহ দেশের বিভিন্ন বস্তিতে ১ হাজার ৪৬টি অগ্নিকান্ড ঘটেছে। এরমধ্যে ২০১৭ সালে ঢাকার বস্তি পুড়েছে ৩২টি, ২০১৮ সালে ৩৩টি, ২০১৯ সালে ৩১টি এবং ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ২৭টি আগুনের ঘটনা ঘটে। সর্বশেষ ১ মাসে রাজধানীতে ছোট-বড় ৫টি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

[৫] বস্তিবাসীর অভিযোগ, ভ‚মি দখল, আধিপত্য বিস্তার, ক্ষমতার দ্ব›দ্ব ও নাশকতা সৃষ্টিসহ নানা রাজনৈতিক অপকৌশল বাস্তবায়নের জন্য বস্তি দখল করতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকে।

[৬] নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, প্রয়োজনে চাইলেই বসবাসকারী মানুষকে হঠাৎ করে তাড়িয়ে দেওয়া যায় না। ফলে সহজতর পথ হলো আগুন লাগিয়ে দেওয়া। এ বিষয়গুলো নিয়ে অতীতেও অনুসন্ধানের নামে তদন্তের কমিটি হয়েছে, কোনো ফল হয়নি।

[৭] নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস-বিদ্যুৎ থেকে দুর্ঘটনা ঘটে থাকলে এর দায়িত্ব সরকারি সংস্থাগুলোকেই নিতে হবে। গৃহায়ন নীতিমালায় বস্তির ব্যাপারেও বলা আছে, তাদের নিরাপত্তা সরকারকেই নিশ্চিত করতে হবে।

[৮] আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার মিতি সানজানা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণ দেখিয়ে পুরো বিষয়টিকে ঘুরিয়ে দেওয়া হয়। কারণ দুর্ঘটনা দেখানোটা খুব সহজ। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়