শিরোনাম
◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুরি করে সরকারি হাসপাতালের চিকিৎসা সামগ্রী বিক্রি, আটক ১

সাদ্দাম হোসেন: [২] ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত সামগ্রী কালোবাজারে বিক্রির সময় রুহুল আমিন নামে এক হেলথ এডুকেটর কর্মীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই।

[৩] বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথ অভিযানে শহরের বন্ধন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

[৪] এ সময় তাকে তল্লাশি করে চুরি যাওয়া হাসপাতলের চিকিৎসা সামগ্রীর ৯৭ পিস স্যালাইন সিরিজ, ৩৯৫ পিস হ্যান্ড গ্লোবস ও ১৩ পিস ক্রোপ ব্যান্ডেজ রোল উদ্ধার করা হয়।

[৫] এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত কুমার সাহা জানান,উদ্ধারকৃত চুরি যাওয়া মালামাল গুলোর মূল্য প্রায় ২৭হাজার টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেয়া হয়েছে একই সঙ্গে ঘটনাটি ব্যাপক তদন্ত করা হবে।

[৬] আরো তদন্ত করা হবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রজু করার নির্দেশ দেয়া হয়েছে।

[৭] হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রকিবুল আলম জানান, চিকিৎসা সামগ্রী চুরি যাওয়ার ঘটনায় কে বা কারা এর সঙ্গে আরও জড়িত রয়েছে কিনা সে বিষয়ে পৃথক তদন্ত করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়