শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম মহানগরে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ১৪০০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে জানানো হয়, নগরীর কোতোয়ালী থানাধীন কেসিদে রোডস্থ সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০০ পিস ইয়াবা সহ মো. রফিকুল ইসলাম প্রকাশ রফিক (২৭), পিতা-সোনা আলী, মাতা- দিলদার বেগম, সাং-জাদিমুরা সোনা আলীর বাড়ী, থানা টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেপ্তার করা হয়। আরও জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর

[৪] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতি. উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আজিজ আহম্মদ এর নেতৃত্বে ০৩ নং টিম চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কেসিদে রোডস্থ সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে

[৫] গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ