শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৩টি মুসলিম দেশের নাগরিককে ভিসা দিচ্ছে না সংযুক্ত আরব আমিরাত

সিরাজুল ইসলাম: [২] দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেজ পার্কের প্রতিবেদনে এ কথা বলেছে। দেশগুলো হলো তুরস্ক, ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান ও তিউনিশিয়া। রয়টার্স

[৩] বিজনেস পার্ক পরিচালিত কোম্পানিগুলোকে ভিসা না দেয়ার নির্দেশনা পাঠানো হয়েছে। তার একটি প্রতিলিপি যাচাই করেছে রয়টার্স।

[৪] অভিবাসনসংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। ১৩টি দেশের নাগরিকদের নতুন করে আমিরাতে ভ্রমণ এবং চাকরির ভিসা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে আমিরাত তা জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতের আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি এ বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি।

[৫] রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে আফগানিস্তান, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের নতুন ভিসা দেয়া স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত স্বল্প সময়ের জন্য বলেও জানানো হয়।

  • সর্বশেষ