শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসব নোট পকেটে নিয়ে তারা তাহলে নামাজ পড়ে কিভাবে?: মতিয়া চৌধুরী

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ভাস্কর্য নিয়ে হইচই করে মাঠ গরম করা যাবে না। বর্তমানে কিছু লোক ভাস্কর্য নিয়ে হইচই শুরু করেছেন। তাহলে তারা এটাও বলুক ছবি তোলা যাবে না। ছবি না তোলা গেলে পাসপোর্ট ভিসা এমনকি হজও করা যাবে না। হজের বিরুদ্ধে তারা ফতোয়া দিক।

বুধবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া মাদরাসা মাঠে শিশু শিক্ষার্থী ও বিশেষ শ্রেণিপেশার মানুষের মাঝে সৌরবাতি বিতরণকালে এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়ার খোলা চুলের ব্যাপারে কোনো কথা নেই, ফিনফিনা শাড়ির ব্যাপারে ফতোয়া নেই। অথচ আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি দিনের শুরুটা করেন আল্লাহর প্রার্থনার মধ্য দিয়ে। কাজেই তর্ক করে বেশি গোমরা পথে যাব না। এ সমস্ত গোমরা পথে যারা নিতে চায় তারা মতলববাজ।

তিনি বলেন, ইরান, ইন্দোনেশিয়ায় ভাস্কর্য আছে। পাকিস্তানে স্ট্যাচু আছে। পাকিস্তানের নোটে জিন্নাহ সাহেবের ছবি আছে। এসব নোট পকেটে নিয়ে তারা তাহলে নামাজ পড়ে কিভাবে? এসব গোমরাহ কথা বাদ দিয়ে আসুন সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি।
সূত্র-ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়