শিরোনাম
◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল দেখতাম তোমার জন্য : সৌরভ-শচিন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার মহানায়ক দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে বাংলাদেশে আনা সম্ভব হয়নি কখনো। তবে তিনি এসেছিলেন বাংলাদেশের একেবারে পাশেই, কলকাতা শহরে। খুব বেশিদিন আগে নয়, ২০১৭ সালে সর্বশেষ এসেছিলেন তিনি। এর ১২ বছর আগেও একবার কলকাতায় পা রেখেছিলেন তিনি।

২০১৭ সালে কলকাতায় আসার পর বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে চ্যারিটি ফুটবল খেলেছিলেন তিনি। এ কারণে ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার মহারাজ সৌরভ। শোকস্তব্ধ হয়েছেন, ভারতের লিটল মাস্টার, ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি টুইট করে লিখেছেন, ‘আমার নায়ক আর নেই। মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই।’ ম্যারাডোনার সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।

ফুটবল এবং ম্যারাডোনা প্রসঙ্গ উঠলেই সৌরভ হয়ে পড়েন আবেগপ্রবণ। আর্জেন্টাইন মহানায়ক সম্পর্কে একবার বলেছিলেন, ‘এক সাংবাদিক ম্যারাডোনার সাক্ষাৎকার নিচ্ছেন। আর ম্যারাডোনা তার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন; কিন্তু সাংবাদিকের দিকে তাকিয়ে একটা প্রশ্নেরও উত্তর দেননি। বল পায়ে নাচাতে নাচাতে উত্তর দিয়েছিলেন। সৌরভের মতো সেই দৃশ্য চোখে লেগে আছে সবার।’

আবেগপ্রবণ হয়ে পড়েছেন শচিন টেন্ডুলকারও। তিনি টুইট করেন, ‘ফুটবল এবং ক্রীড়াবিশ্ব তার অন্যতম সেরা ক্রীড়াবিদকে হারালো। তোমাকে মিস করবো। রেস্ট ইন পিস দিয়েগো ম্যারাডোনা।’

ছেলেবেলার নায়কের প্রয়াণের খবরে শোকাহত ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। তিনি টুইট করেছেন, ‘খুব বড় ক্ষতি হয়ে গেল। আমাদের ছোটবেলার নায়ক চলে গেলেন। অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিংবদন্তির মৃত্যুর খবরে শোকাহত। তুমি আমাদের হৃদয়ে এবং স্মৃতিতে থেকে যাবে।’

  • সর্বশেষ