শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার ◈ বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন রিপোর্ট: করোনাকালে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। তিনি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট মালিকপক্ষ ও পেশাজীবী সংগঠনসমূহের সাথে আলোচনা করা হবে।

তিনি করোনার কঠিন সময়ে গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুত না করতে মিডিয়া হাউস মালিকদের প্রতি আহ্বান জানান।

বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘করোনায় গণমাধ্যমের লড়াই: চিত্রকর্ম ও আলোকচিত্রে’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, করোনার বিপদাপন্ন দিনগুলোতে যখন নিকটজনরাও দূরে সরে গিয়েছিলেন, অনেকেই শুধু নিজেকে নিয়ে ভেবেছেন তখন, বিজেসির কর্মীরা জীবন বাজি রেখে মনুষ্যত্ব ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এটি সোনার হরফে লেখা থাকবে এবং সবার জন্য অনুকরণীয় হয়ে পথ দেখাবে।

সাংবাদিক রাহুল রাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এনামুল হক, গাজী গ্রুপের ডিএমডি গোলাম মর্তূজা বাপ্পা, শাকের আহমেদ, নূর সাফা জুলহাস, নজরুল কবির, ডা. আশরাফুল হক, ডা. সালেহ মো. তুষার প্রমুখ।

সূত্র: বাসস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়