শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কোচিং সেন্টার গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান!

রাজু চৌধুরী : [২] স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোচিং সেন্টার খোলা রাখায় দুই কোচিং সেন্টারকে অর্থদণ্ড ও বন্ধ করে দেয়া হয়েছে কার্যক্রম।

[৩] বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে চকবাজারে দুটি কোচিং সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কোচিং সেন্টার খোলা রেখে ক্লাস চালু রাখায় ওরাকল কাচিং সেন্টারকে ১০,০০০ (দশ হাজার) টাকা ও বিসিএস হেল্প লাইন কোচিং সেন্টারকে ৫০০০( পাঁচ হাজার) টকা অর্থদণ্ড করা হয়।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, করোনার জন্যে সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেয়া বন্ধ থাকলেও কিছু কোচিং সেন্টার সরকারি আদেশ উপেক্ষা করে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস পরিচালনা করছে যা স্বাস্থ্য বিধির লঙ্ঘন। এই কারণে তাদের অর্থদণ্ড করা হয় এবং কোচিং বন্ধ রাখতে সতর্ক করা হয়।

[৫] তিনি আরও বলেন, আমাদের কাছে অভিযোগ আছে চকবাজার সহ নগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করে কোচিং বাণিজ্য চলছে। আজকের অভিযানে দেখা যায় ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বেশিরভাগ কোচিং সেন্টার বন্ধ করে রাখে তারপরেও কিছু প্রতিষ্ঠান খোলা পাওয়া যায় তাদের অর্থদণ্ড করা হয়েছে এবং সবার প্রতিই নির্দেশনা দেয়া হয়েছে যেন কোচিং সেন্টার বন্ধ রাখেন।

[৬] করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার যাতে চালু না রাখতে পারে সেজন্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়