শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসছে ৩০ সেকেন্ডে ভাইরাস ধ্বংসের মাউথওয়াশ

ডেস্ক রিপোর্ট: মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে করোনার মতো জীবাণু ধ্বংসের একটি মাউথওয়াশ বাংলাদেশের বাজারে আনার কথা জানিয়েছে ইউনিলিভার।

এই পণ্যটি ভারতের বাজারে সামনের মাসেই পাওয়া যাবে। বাংলাদেশ সরকার দ্রুত অনুমতি দিলে তারপর দিনক্ষণ ঠিক করা হবে।ইউনিলিভারের পক্ষে জানানো হয়েছে এই নতুন মাউথওয়াশে ব্যবহৃত হয়েছে সিপিসি টেকনোলজি। ব্যবহার করা হয়েছে একেবারে নতুন ফর্মুলা।

কর্মকর্তারা বলেছেন, ‘এই মাউথওয়াশ মোটেই কভিড -১৯ এর কোনো চিকিৎসা নয় বা একে ছড়াতেও বাধা দেয় না। কিন্তু মুখ ও গলায় অবস্থিত করোনা ভাইরাসকে এটি মারতে করতে সক্ষম।’মাউথওয়াশটির ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ইউনিলিভার জানাচ্ছে, মুখে ভাইরাসের সংখ্যা কমলে তার বিস্তারও কমবে। তাদের মতে, হাত বারবার ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা কিংবা মাস্ক পরার পাশাপাশি মাউথওয়াশের ব্যবহারও ভাইরাসটির হাত থেকে বাঁচতে সুবিধা হবে।

সংস্থার ‘ওরাল কেয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান জি রবার্টসের কথায়, ‘এখনো পর্যন্ত হওয়া পরীক্ষার ভিত্তিতে বলতে পারি, এই নতুন মাউথওয়াশ মুখের মধ্যে অবস্থিত করোনা ভাইরাসের বিরুদ্ধে দারুণ কার্যকর। নতুন ফর্মুলায় তৈরি এই মাউথওয়াশ নিয়ে গবেষণার ফলাফল আমরা সারা বিশ্বকে জানিয়েছি।’বাংলাদেশের বাজারে দ্রুত পণ্যটি ছাড়ার অনুমোদন চেয়ে আবেদন করেছে কোম্পানিটি।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ