শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মহসীন কবির : [২] বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো পৃথক শোকবার্তায় এ শোক জানানো হয়। বাংলানিউজ

[২] রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলেন, মুনীরুজ্জামান ছিলেন নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ। তার মৃত্যু গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৩] এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৪] এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

[৫] তার পারিবারিক সূত্র জানায়, খন্দকার মুনীরুজ্জামান জ্বরে আক্রান্ত হন। এরপর পরীক্ষায় তার করোনা পজেটিভ এলে তিনি শান্তিনগরে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২১ দিন লড়াই করার পর তার করোনা রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু করোনা পরবর্তী নানা জটিলতা ও ধকল সইতে না পেরে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়