শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর

জব ডেস্ক: ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে ৭ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। আরটিভি

আগামী ৫ ডিসেম্বর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর দুপুরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ঢাকার ৬৭টি কেন্দ্রে ১ লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ৭৭১টি পদের জন্য ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে।

ব্যাংকগুলো হচ্ছে-
১. সোনালী ব্যাংক লিমিটেড- ২৬৪টি
২. জনতা ব্যাংক লিমিটেড- ১৩৯টি
৩. রূপালী ব্যাংক লিমিটেড- ২১১টি
৪. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ১১৩টি
৫. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন- ৮টি
৬. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- ৩০টি
৭. কর্মসংস্থান ব্যাংক- ৬টি।

এই ৭ ব্যাংকের ৭৭১টি ‘সিনিয়র অফিসার’ পদে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। প্রবেশপত্রে বলা হয়েছে, মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীদের দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। এমনকি বড় বেঞ্চে দু’পাশে দু’জন ও ছোট বেঞ্চে একজনকে বসবে।
সূত্র আরও জানায়, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারবেন না। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।

পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস

  • সর্বশেষ