শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা জানি সাকিব কতটা গুরুত্বপূর্ণ : রিয়াদ

রাহুল রাজ: [২] নিষেধাজ্ঞা শেষ হবার পর প্রথমবারের মতো মাঠে ফিরছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মঙ্গলবার ২২ গজে দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে। যেখানে জেমকন খুলনার হয়ে অংশ নিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

[৩] খুলনার দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপের প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরবেন সাকিব। আজ ২৩ নভম্বের মিরপুরে অনুশীলন শেষে সাকিবকে গণমাধ্যমকে রিয়াদ এমনটাই জানান।

[৪] মাহমুদউল্লাহ রিয়াদের ভাষায়, ‘আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতেই হোক। সেক্ষেত্রে অবশ্যই আমরা সবাই খুশি ওর জন্য যে ও ফিরে এসেছে এবং ও আমাদের দলেই খেলছে। তাকে দলে পাওয়া অনেক ভালো একটা ব্যাপার।

[৫] রিয়াদ আরো যোগ করেন, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি- সাকিবের যে ক্যালিবার, যে ক্যাপাবিলিটি, আমার মনে হয় না যে ওটার কোন প্রশ্ন থাকবে ওর অ্যাচিভমেন্ট, ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। তো আমি বিশ্বাস করি ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ঐ রাস্টিনেসও আমি দেখছি না, আমার মনে হয় যে ও খুব উদগ্রীব খেলার জন্য, আর মুখিয়ে আছে ভালো খেলার ব্যাপারে।

  • সর্বশেষ